চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় পতাকা ও দুর্নীতির দমন কমিশনের পতাকা উত্তোলন করা হয়। পরে প্রধান সড়কে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বিভিন্ন দপ্তরের ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়।মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুর্নীতি দমন কমিশন ও জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক কামরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী দুর্নীতি দমন কমিশন সমন্বিত ঝিনাইদহ কার্যালয়ের সহকারী পরিচালক বজলুর রহমান চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব রেবেকা সুলতানা।শিক্ষক নুর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ শিক্ষার্থী সুমাইয়া আক্তার রিফা প্রমুখ।উদযাপন অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছ প্রশাসনের গুরুত্বকে সামনে এনে স্থানীয় জনগণ ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্য রাখে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️