গোমস্তাপুরের রাজমিস্ত্রি মাদারীপুরে সহকর্মী ধাক্কায় ছাদ থেকে পড়ে মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রাজমিস্ত্রি সজীব আলী (৩১) শুক্রবার ১২ সেপ্টেম্বর দুপুর পৌনে একটার দিকে মাদারীপুর জেলায় ছাদ থেকে পড়ে মৃত হয়েছে

গোমস্তাপুরের রাজমিস্ত্রি মাদারীপুরে সহকর্মী ধাক্কায় ছাদ থেকে পড়ে মৃত্যু

মো:সামিরুল ইসলাম গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রাজমিস্ত্রি সজীব আলী (৩১) শুক্রবার ১২ সেপ্টেম্বর দুপুর পৌনে একটার দিকে মাদারীপুর জেলায় ছাদ থেকে পড়ে মৃত হয়েছে। মৃত সজীব গোমস্তাপুর উপজেলার গোপাল নগর গ্রামের মর্তুজার ছেলে। এ ঘটনায় আট ক কৃত লিটন নাচোল উপজেলার উজিরপুর কসবা গ্রামের জব্দুলের ছেলে।

ঘটনাস্থল: মাদারীপুর জেলার মাদারীপুর থানাধীন শিরখরা ইউনিয়নের শিরখরা গ্রামের জনৈক মোঃ জামাল এর নর্মিাধীন বাড়ীতে এ ঘটনা ঘটে। 

ঘটনার সংক্ষিপ্ত বিবরণ: গত ১৯ আগষ্ট মঙ্গলবার রাজমিস্ত্রির কাজের জন্য মাদারীপুর জেলার মাদারীপুর থানাধীন শিরখরা ইউনিয়নের শিরখরা গ্রামের জনৈক মোঃ জামাল, পিতা-মৃত ইউনুস আলী, এর নবনির্মিত বিল্ডিং এর কাজ করার জন্য যায়। গত ১২ সেপ্টেম্বর শুক্রবার দুপুর অনুমান পৌনে একটার সময় উক্ত বিল্ডিং এর দ্বিতীয় তলায় নির্মান কাজ চলাকালীন সহকর্মী লিটন এর সাথে সজীব এর কাজের বিষয় নিয়া কথা কাটাকাটি হয়।

কথা কাটাকাটির এক পর্যায়ে লিটন, সজীবকে বিল্ডিং এর দ্বিতীয় তলা হইতে ধাক্কা মারিলে ভারসম্য রাখিতে না পারিয়া সজীব বিল্ডিং এর নিচে পাকার উপর পড়িয়া মাথায় গুরত্বর জখম প্রাপ্ত হইলে সঙ্গীয় থাকা লোকজন দ্রুত সজীবকে মাদারীপুর থানাধীন কালিবাজার মোহাম্মাদিয়া মেমোরিয়াল হাসপাতাল ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সজীব ১২ সেপ্টেম্বর শুক্রবারে বিকেল ৩ টায় মৃত্যু বরণ করেন।

পরবর্তীতে সঙ্গীয় থাকা লোকজন স্থানীয় মাদারীপুর সদর থানায় না গিয়া মৃত সজীব ও লিটনকেসহ গোমস্তাপুর থানায় হাজির হইলে মৃত সজীব এর সুরতহাল রিপোর্ট প্রস্তুত করিয়া ময়না তদন্তের এর জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জে প্রেরণ করা হয়। লিটন কে চাঁপাইনবাবগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় বলে জানা যায়। 

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াদুদ আলম জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।আটককৃত লিটন কে চাঁপাইনবাবগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️