চুনারুঘাটে দুই ভাইয়ের পরপর মৃত্যু-এলাকায় নেমেছে শোকের ছায়া

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একদিনে আপন দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চুনারুঘাটে দুই ভাইয়ের পরপর মৃত্যু-এলাকায় নেমেছে শোকের ছায়া

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একদিনে আপন দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে দুই ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুকে ঘিরে শোকাবহ পরিবেশ বিরাজ করছে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে।

জানা যায়, চুনারুঘাট উপজেলার ৩ নম্বর দেওরগাছ ইউনিয়নের উত্তর দেওরগাছ গ্রামে মরহুম মিয়াধন মিয়ার দুই ছেলে—মোহাম্মদ ফজলুর রহমান (৬৫) ও মোহাম্মদ শিবলু মিয়া (৫৮) শুক্রবার (২০ জুন) নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১টা ৩০ মিনিটে বড় ভাই মোহাম্মদ ফজলুর রহমান মারা যান। এরপর সকাল ৯টা ২৫ মিনিটে মৃত্যুবরণ করেন ছোট ভাই মোহাম্মদ শিবলু মিয়া।

স্থানীয়রা জানান, দুই ভাই-ই ব্যক্তিগত জীবনে সদালাপী ও পরোপকারী ছিলেন। সমাজসেবায় তাঁদের অবদান ছিল উল্লেখযোগ্য। তাঁদের এমন আকস্মিক মৃত্যুতে পুরো গ্রামজুড়ে চলছে শোকের মাতম।

পারিবারিকভাবে জানানো হয়েছে, দুই ভাইয়ের জানাজা ও দাফন একইসঙ্গে সম্পন্ন করা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️