হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে চোলাই মদসহ গ্রেফতার

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ জব্দ করা হয়েছে।

হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে চোলাই মদসহ গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ জব্দ করা হয়েছে। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

সেনাবাহিনীর সূত্র জানায়, শনিবার (২৭ ডিসেম্বর) রাত দেড়টার দিকে আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছে ইউনিয়নের সাহানগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। লেফটেন্যান্ট রোমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় ১৪৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী সুনীল রবিদাশ (৪৬) কে আটক করা হয়। তিনি ওই এলাকার মঙ্গল রবিদাশের ছেলে।

অভিযানের সময় আরও কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায় বলে জানিয়েছে সেনাবাহিনী।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি চক্র অবৈধভাবে চোলাই মদ উৎপাদন ও বিক্রি করে আসছিল। এতে এলাকায় মাদকসেবন ও অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছিল।

অভিযান শেষে জব্দ করা চোলাই মদ ও গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আজমিরীগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) তহিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।

সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ কার্যক্রমে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️