‎লাখাইয়ে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষে নিহত-১,আহত অন্তত-২০

হবিগঞ্জের লাখাই উপজেলায় আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন

‎লাখাইয়ে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষে নিহত-১,আহত অন্তত-২০

‎স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের লাখাই উপজেলায় আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার বুল্লা ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম হিরাজ মিয়া (৫৫)। তিনি ফরিদপুর গ্রামের বাসিন্দা।

‎স্থানীয় সূত্রে জানা যায়, বুল্লা ইউনিয়নের আলাল মিয়া ও মুখলেছ মিয়া নামের দুই ইউপি সদস্যের মধ্যে দীর্ঘদিন ধরে জমি ও এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকাল ১০টার দিকে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ২১ জন আহত হন।

‎সংঘর্ষে গুরুতর আহত হিরাজ মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত ২০ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

‎লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

‎ওসি আরও জানান, নিহতের মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️