‎মাধবপুরে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু  ‎

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার শ্যামলী আবাসিক এলাকায় পুকুরে ডুবে মোহতাসিন খান (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে

‎মাধবপুরে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু   ‎
প্রতীকী ছবি

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর পৌরসভার শ্যামলী আবাসিক এলাকায় পুকুরে ডুবে মোহতাসিন খান (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে গরুর হাটসংলগ্ন একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত মোহতাসিন শ্যামলী আবাসিক এলাকার বাসিন্দা ইকবাল হোসেন খানের ছেলে।

‎পরিবার সূত্রে জানা যায়, দুপুরে মোহতাসিন তার ছোট বোন ওয়াসিফা খানম সাঈদাকে নিয়ে পাশের পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে পা পিছলে সে গভীর পানিতে পড়ে যায়। চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, পুকুরটিতে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেই, যা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তারা দ্রুত পুকুরের চারপাশে বেড়া ও সতর্কীকরণ চিহ্ন স্থাপনের দাবি জানিয়েছেন।

‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ শহিদউল্লা জানান, ঘটনাটি দুঃখজনক। শিশুর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️