‎মাধবপুরে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুরে গাঁজা ও ইয়াবাসহ আলী আকবর (৬২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

‎মাধবপুরে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে গাঁজা ও ইয়াবাসহ আলী আকবর (৬২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাতে মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

‎গ্রেফতার আলী আকবর ওই এলাকার মৃত দেলোয়ার মিয়ার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহনূর ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় আলী আকবরের বসতঘরে তল্লাশি চালিয়ে ১০৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার কয়েকজন সহযোগী পালিয়ে যায়।

‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদ উল্ল্যা জানান, আলী আকবর একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️