শিশুধর্ষণ মামলায় ধর্ষকের ১০ বছরের আটকাদেশ

শিশুধর্ষণ মামলায় ধর্ষকের ১০ বছরের আটকাদেশ

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিস্কুট কিনে দেয়ার লোভ দেখিয়ে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জাহিদুল ইসলাম জাহিদ (২৬) নামে এক যুবককে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। ধর্ষণের ঘটনার সময় ওই যুবকের বয়স ছিল ১৭ বছর। দীর্ঘ ৯ বছর পর এ মামলার রায় হলো।

২২ জুন সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।

সাজাপ্রাপ্ত জাহিদুল জামালপুর পৌরসভার ফুলবাড়িয়া গেটপাড় এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে।

মামলার রায় সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৭ অক্টোবর সন্ধ্যায় জামালপুর শহরের ফুলবাড়িয়া গেটপাড় এলাকার সাত বছরের এক শিশুকে বিস্কুট কিনে দেয়ার লোভ দেখিয়ে সাহাপুর রেলওয়ে স্কুলমাঠে নিয়ে ধর্ষণ করে কিশোর জাহিদুল। এ সময় তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। 

এ ঘটনায় পরদিন জামালপুর থানায় একটি মামলা দায়ের করেন ধর্ষণের শিকার হওয়া শিশুটির বাবা। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ওই ধর্ষককে ১০ বছরের আটকাদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন না।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️