চুয়াডাঙ্গায় ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল-যুবক গ্রেফতার

ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ভিডিও কলের সময় গোপনে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ

চুয়াডাঙ্গায় ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল-যুবক গ্রেফতার

মোঃ আসাদুজ্জামান আসাদ‌‌ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ভিডিও কলের সময় গোপনে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে রাসেল মিয়া রাজু (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।

গ্রেফতারকৃত রাসেল মিয়া রাজুকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জানুয়ারি দিবাগত রাতে ঢাকার তুরাগ থানাধীন উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের নিকটবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাসেল মিয়া রাজু রংপুর জেলার পীরগাছা উপজেলার শিবদেবপুর গ্রামের মকলেছুর রহমানের ছেলে। তিনি বর্তমানে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের নিরাপত্তা দায়িত্বে কর্মরত ছিলেন এবং এক সন্তানের জনক।

মামলার এজাহার সূত্রে জানা যায় প্রায় তিন বছর আগে আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামের আব্দুল হান্নানের মেয়ের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় রাসেল মিয়া রাজুর। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সূত্র ধরে তারা ফেসবুক ম্যাসেঞ্জার, ইমো ও হোয়াটসঅ্যাপে নিয়মিত কথাবার্তা ও ভিডিও কলে যোগাযোগ রাখতেন। এ সময় বিয়ের প্রলোভন দেখিয়ে ভিডিও কলের মুহূর্তে প্রেমিকার আপত্তিকর ছবি ও ভিডিও গোপনে ধারণ করে রাখেন রাসেল মিয়া রাজু।

পরবর্তীতে বিয়ের প্রস্তাব নিয়ে প্রেমিকার পরিবারের সঙ্গে যোগাযোগ করলে পরিবার রাজি না হওয়ায় ধারণকৃত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকেন তিনি। একপর্যায়ে এসব ছবি ও ভিডিও প্রেমিকার ভাই ও ভাবির কাছে পাঠান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করেন। এমনকি একটি ভুয়া ফেসবুক আইডি খুলে প্রেমিকার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন বলেও মামলায় উল্লেখ রয়েছে।উপায় না পেয়ে ভুক্তভোগী নারী আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর আলমডাঙ্গা থানা পুলিশের এসআই নিয়ামুল ইসলাম প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করেন। অভিযানে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন এলাকা থেকে রাসেল মিয়া রাজুকে গ্রেফতার করে আলমডাঙ্গা থানায় নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️