‎মাধবপুরে মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

‎মাধবপুরে মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১০ আগস্ট) দুপুরে বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর গ্রামে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম।

‎দণ্ডপ্রাপ্তরা হলেন- ফতেহপুর গ্রামের মৃত বসু মিয়ার ছেলে মো. জিলু মিয়া (৩৫), রিয়াজনগর গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে মো. দুলাল মিয়া (৪৫) এবং একই গ্রামের মৃত শাহেদ মিয়ার ছেলে মো. রুয়েল মিয়া (৩৫)।

‎গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হবিগঞ্জ কার্যালয়ের পরিদর্শক চাঁন মিয়ার নেতৃত্বে এবং উপ-পরিদর্শক মীরা রানীর উপস্থিতিতে গাঁজা সেবনের সময় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মো. দুলাল মিয়াকে চার হাজার টাকা জরিমানা, মো. রুয়েল মিয়াকে এক হাজার টাকা, এবং মো. জিলু মিয়াকে এক হাজার টাকা, মোট ছয় হাজার জরিমানাসহ প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

‎নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিত চলবে। মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনতাও জরুরি।

‎স্থানীয় প্রশাসন জানিয়েছে,মাদক দমন কার্যক্রম আরও জোরদার করা হবে এবং এ ধরনের অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।‎

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️