পাবনায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

পাবনা প্রতিনিধি পাবনা বড় বাজারে অভিযান চালিয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।মঙ্গলবার সকালে ১০ টা থেকে চিনি সংরক্ষণে অনিয়ম, মূল্য ট্যাগ না থাকা এবং কীটনাশক ও সার বিক্রিতে অনিয়মের অভিযোগে এসব জরিমানা করা হয়।
অভিযানে লক্ষ্মী ভান্ডারকে গোডাউনে চিনি সংরক্ষণে অনিয়মের অভিযোগে ৫০ হাজার টাকা, মেসার্স গনি ব্রাদার্সকে সঠিকভাবে মূল্য ট্যাগ না থাকায় ৫০ হাজার টাকা এবং মহন ট্রেডার্সকে কীটনাশক ও সার বিক্রিতে অনিয়মের কারণে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ ও র্যাবের সদস্যরা সহযোগিতা করেন।




