‎বানিয়াচংয়ে প্রেমঘটিত বিরোধে জেড়ে ভাইকে কুপিয়ে হত্যা 

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বলাকিপুর গ্রামে প্রেমঘটিত বিরোধের জেরে সাদেক মিয়া (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে

‎বানিয়াচংয়ে প্রেমঘটিত বিরোধে জেড়ে ভাইকে কুপিয়ে হত্যা 

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বলাকিপুর গ্রামে প্রেমঘটিত বিরোধের জেরে সাদেক মিয়া (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, বলাকিপুর গ্রামের সারাজ মোল্লার ছেলে রিয়াদের বোনকে একই গ্রামের এনায়েত মিয়া, যিনি পেশায় একজন পুলিশ সদস্য, প্রেমের সম্পর্কের সূত্র ধরে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন। বিষয়টি রিয়াদ ও তার পরিবার মেনে নিতে না পেরে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

‎বুধবার বিকেলে এ বিরোধের জের ধরে রিয়াদ ধারালো অস্ত্র নিয়ে সাদেক মিয়ার ওপর হামলা চালায়। এতে সাদেক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎ঘটনার পর থেকেই অভিযুক্ত রিয়াদ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

‎বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে হত্যাকাণ্ডের পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️