দুমকিতে ধর্ষণ মামলায় সাজা হলেও ক্ষুব্ধ শহীদযোদ্ধার পরিবার

পটুয়াখালীর দুমকিতে শহীদ জুলাই যোদ্ধার কন্যা কলেজছাত্রী লামিয়া ধর্ষণ মামলায় তিন কিশোর আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত

দুমকিতে ধর্ষণ মামলায় সাজা হলেও ক্ষুব্ধ শহীদযোদ্ধার পরিবার

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে শহীদ জুলাই যোদ্ধার কন্যা কলেজছাত্রী লামিয়া ধর্ষণ মামলায় তিন কিশোর আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন বুধবার (২২ অক্টোবর) এ রায় ঘোষণা করেন।

‎আদালত ইমরান মুন্সী (১৭) কে ১০ বছর, এবং সাকিব মুন্সী (১৭) ও সিফাত মুন্সী (১৬)-কে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১০ বছর এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আরও ৩ বছর করে মোট ১৩ বছরের কারাদণ্ড দেন।

‎তবে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আইনের অধীনে বিচার হয়, সর্বোচ্চ শাস্তি না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছে লামিয়ার পরিবার। তাদের দাবি, “এই রায় লামিয়ার আত্মা শান্তি পাবে না। যারা আমাদের

‎মেয়ে ধর্ষণ করে, ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেয়, তারা জেল খেটে আবার সমাজে ফিরে আসবে— এটা আমাদের জন্য দ্বিতীয় মৃত্যুর সমান।

‎মামলার এজাহারে উল্লেখ, গত ১৮ মার্চ সন্ধ্যায় দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে শহীদ জুলাই যোদ্ধার কন্যা কলেজছাত্রী লামিয়া বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়িতে যাচ্ছিলেন। পথে তিন আসামি তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়, পরিত্যক্ত বাড়ির জঙ্গলে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে।

‎ঘটনার পর লামিয়ার পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এ রায় প্রদান করেন।

‎রাষ্ট্রপক্ষের পিপি এডভোকেট  ৯, আল নোমান বলেন, “আদালত আইন অনুযায়ী রায় দিয়েছেন।

‎কিন্তু লামিয়ার পরিবার বলেন, “আইনকে আমরা সম্মান করি, কিন্তু এই রায় আমাদের সন্তুষ্ট করতে৷ পারেনি। যারা আমার মেয়েকে অসম্মান করেছে, তারা আবার সমাজে চলাফেরা করবে— এটা মেনে  নেওয়া যায় না। এটা শুধু লামিয়ার নয়, প্রতিটি মা-বোনের জন্য লজ্জাজনক রায়।

‎ঘটনার পর লামিয়া মানসিক যন্ত্রণা ও লোকলজ্জা  সহ্য করতে না পেরে ঢাকায় মায়ের ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার মৃত্যু শুধু এক তরুণীর নয়— এটি ন্যায়বিচারের প্রতীক্ষায় থাকা অসংখ্য নারীর নীরব আর্তনাদ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️