শিবগঞ্জ সীমান্তে ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ

চাঁপাই প্রেস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২০০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন ধরনের যন্ত্রাংশের বিশাল চালান জব্দ করেছে ৫৯ বিজিবি।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৪/২-এস হতে আনুমানিক ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন প্রকার যন্ত্রাংশ জব্দ করতে সক্ষম হয়।
আটককৃত ট্রাকের যন্ত্রাংশগুলোর স্থানীয় বাজারমূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। আটককৃত যন্ত্রাংশগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী,এসজিপি,বিএফএম,পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।




