চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ একজন আটক

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় স্কাপ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প মাদকদ্রব্য) ও একটি অটো রিকশাসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩০ মার্চ ) সকালে বিজিবি সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি বিওপির টহল দল এ অভিযান পরিচালনা করে। টহল কমান্ডার হাবিলদার বিপুল চন্দ্র দেবনাথের নেতৃত্বে বাংগাবাড়ি বেগুনবাড়ী এলাকায় বিশেষ অভিযানে এসব মাদক জব্দ করা হয়।

আটক ব্যক্তি গোমস্তাপুর উপজেলার নিজকালিপুর আনরইল গ্রামের বাসিন্দা আরিফ 

বিজিবি জানায়,উদ্ধার হওয়া স্কাপ সিরাপ ও ব্যবহৃত ইজিবাইক জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জব্দ করা আলামত পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, গরু ও মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️