শিবগঞ্জ সীমান্তে ফেনসিডিলসহ যুবক আটক

শিবগঞ্জ সীমান্তে ফেনসিডিলসহ যুবক আটক

শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শাহবাজপুর সীমান্তে প্রাইভেট কারে করে ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় পৃথক দুটি অভিযানে ৫৭৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর ও বালিয়াদিঘী গ্রামে পৃথক দুটি অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

আটককৃত যুবক নওগাঁ জেলার মান্দা উপজেলার শামুকখোল গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল আরাফাত শুভ (২৬)। বুধবার (১৫ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ৫৯ বিজিবি ব্যাটালিয়ন।

বিজিবি জানায়,সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর গ্রামে রাস্তায় একটি প্রাইভেট কার তল্লাশি করে ২৮ বোতল ফেনসিডিলসহ শুভকে আটক করা হয়। গাড়ির পেছনে এসব ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় প্রাইভেট কারটিকেও জব্দ করেছে বিজিবি।

পৃথক অভিযানে সীমান্ত পিলার ১৮৫/১৫-এস হতে আনুমানিক ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াদিঘী গ্রামে গণকবর সংলগ্ন দীঘির পাড়ে মালিকবিহীন ফেনসিডিলের বিকল্প ৫৪৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় একটি সংঘবদ্ধ মাদক চক্র বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এসব ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন। গত ৩ মাসে সীমান্তে অভিযান চালিয়ে ১৩ জন আসামিসহ প্রায় ৪৫০০ বোতল ফেনসিডিল ও এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️