মাধবপুরে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই কারাগারে

মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামে ১৭ বছর বয়সী এক শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে তার দুলাভাই লেবন মিয়া (৪০)কে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

মাধবপুরে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই কারাগারে

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামে ১৭ বছর বয়সী এক শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে তার দুলাভাই লেবন মিয়া (৪০)কে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

‎কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা সোমবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করেন। মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম ১০ সেপ্টেম্বর শাহজালাল সরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। ফিরে না আসায় ১৫ সেপ্টেম্বর তার বাবা মাধবপুর থানায় নিখোঁজ জিডি (নং-৮৪৯) করেন।

‎২২ সেপ্টেম্বর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভিকটিমকে উপজেলার আফজলপুর গ্রাম থেকে উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে ভিকটিম জানায়, লেবন মিয়া প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে তাকে ধর্ষণ করেছে।

‎অভিযুক্ত লেবন মিয়া ভিকটিমের বড় বোনের স্বামী এবং চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ উল্লাহ জানান, অভিযুক্তকে গ্রেফতারের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️