‎হবিগঞ্জে পুলিশ বিভাগের পদোন্নতি পরীক্ষার প্যারেড অনুষ্ঠিত

হবিগঞ্জ জেলায় পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ এর অংশ হিসেবে প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে

‎হবিগঞ্জে পুলিশ বিভাগের পদোন্নতি পরীক্ষার প্যারেড অনুষ্ঠিত

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:‎হবিগঞ্জ জেলায় পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ এর অংশ হিসেবে প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) সকালে হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‎এ পরীক্ষায় কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির জন্য জেলার বিভিন্ন থানায় কর্মরত পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

‎পরীক্ষার সভাপতিত্ব করেন হবিগঞ্জের পুলিশ সুপার এ. এন.এম সাজেদুর রহমান। তিনি পরীক্ষা পরিচালনা কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে বিধি মোতাবেক পরীক্ষার্থীদের প্যারেড পরিদর্শন ও মূল্যায়ন করেন।

‎প্যারেড পরীক্ষায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সদরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মহসিন আলী, সহকারী পুলিশ সুপার (চুনারুঘাট সার্কেল) রাজিবুল হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎জেলা পুলিশের কর্মকর্তারা জানান, এই পদোন্নতি পরীক্ষার মাধ্যমে শৃঙ্খলা, কর্মদক্ষতা ও পেশাগত যোগ্যতার ভিত্তিতে পুলিশ সদস্যদের মূল্যায়ন করে পরবর্তী পদোন্নতির জন্য মনোনয়ন দেওয়া হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️