গোমস্তাপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে মাসকলাইয়ের বীজ ও সার বিতরণ

গোমস্তাপুরে কৃষি প্রণোদনার আওতায় পৌরসভা ও ৮টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে মাসকলাইয়ের বীজ ও সার বিতরণ

গোমস্তাপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে মাসকলাইয়ের বীজ ও সার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষি প্রণোদনার আওতায় পৌরসভা ও ৮টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে মাসকলাইয়ের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা।

চলতি অর্থবছরে খরিফ-২ মৌসুমে মাসকালাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকদের মধ্যে বীজ ও সার সরকারের কৃষ প্রণোদনা হিসেবে বিনামূল্যে বিতরণ করা হয়।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন- উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম।

কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার জানান, গোমস্তাপুর উপজেলার এবার ১ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এ কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার দেয়া হচ্ছে। প্রতিজন কৃষক এক বিঘা জমির জন্য ৫ কেজি মাসকলাইয়ের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার পাচ্ছেন। তিনি জানান গত অর্থবছরে এই প্রণোদনা পেয়েছেন ৫০০ জন কৃষক। চলতি মৌসুমে ১ হাজার ২০০ জন কৃষক পাচ্ছেন এই প্রণোদনার বীজ ও সার।

উদ্বোধনী দিনে বোয়ালিয়া ইউনিয়নের সুবিধাভোগী কৃষকদের মধ্যে বীজ ও সার তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়ন ও রহনপুর পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️