দুমকীতে চাঁদাবাজির মামলায় যুবদল নেতাকে হয়রানির অভিযোগ সংবাদ সম্মেলন

মিজানুর রহমান লাল মিয়াসহ তার ভাইদের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন এমন দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে

দুমকীতে চাঁদাবাজির মামলায় যুবদল নেতাকে হয়রানির অভিযোগ সংবাদ সম্মেলন

‎মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান লাল মিয়াসহ তার ভাইদের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন এমন দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।   

‎বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) রাত ৮ টায় দুমকী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মিথ্যা মামলার প্রতিবাদে মিজানুর রহমান লাল মিয়া বলেন, আমার প্রতিবেশী  বেল্লাল হোসেনের সাথে আমাদের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। এ ঘটনায় আমার বাবা এমদাদুল হক হাওলাদার দুমকী থানায় গত ২২ জানুয়ারী একটি মামলা দায়ের করেন। সেই মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি কুচক্রীমহল ষড়যন্ত্র করে আমি এবং আমার অপর তিন ভাইয়ের বিরুদ্ধে ভিত্তিহীন কিছু অভিযোগ এনে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল আদালতে ২৩ জানুয়ারী  একটি মামলা দায়ের করেন। মামলায় আমার ভাই মোঃ জাকির হোসেনকে আসামি করা হয়। 

প্রকৃতপক্ষে সে বরিশাল জেলা কারাগারে পুলিশে কর্মরত এবং মামলায় উল্লেখিত ঘটনার সময়  তিনি ডিউটিরত ছিলেন। সুতরাং আমাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক।তিনি  এ মিথ্যা ও হয়রানিমূলক মামলার তীব্র প্রতিবাদ এবং প্রত্যাহারের দাবি  জানান।

এ সময় দুমকী প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️