দুমকীতে ছাগল চুরি ও স্ত্রীকে ভুয়া সনদে চাকরি দেয়া সেই আ'লীগ নেতা আটক-২

২০২২ সালে প্রতিবেশীর ছাগল চুরি মামলায় জেল খাটা আ'লীগ নেতা রেজাউল হক রাজন(৪২) ও স্ত্রীকে ভুয়া সনদে চাকরি দেয়া অপর আ'লীগ নেতা ফরিদ আহমেদকে(৪৫) আটক করেছে পটুয়াখালীর দুমকী থানা পুলিশ।

দুমকীতে ছাগল চুরি ও স্ত্রীকে ভুয়া সনদে চাকরি দেয়া সেই আ'লীগ নেতা আটক-২

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধি: ২০২২ সালে প্রতিবেশীর ছাগল চুরি মামলায় জেল খাটা আ'লীগ নেতা রেজাউল হক রাজন(৪২) ও স্ত্রীকে ভুয়া সনদে চাকরি দেয়া অপর আ'লীগ নেতা ফরিদ আহমেদকে(৪৫) আটক করেছে পটুয়াখালীর দুমকী থানা পুলিশ। 

‎এবারে যদিও রাজনকে মির্জাগঞ্জ থানার একটি মামলা এবং ফরিদকে দুমকী উপজেলা বিএনপি অফিস ভাংচুর ও বিএনপি নেতাদের ওপর হামলার মামলায় আটক করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকির হোসেন।

‎গত শনিবার(৫ মার্চ) রাত ৮ টায় উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে রাজনকে এবং রবিবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বোর্ড অফিস বাজার এলাকা থেকে ফরিদকে আটক করা হয়।

‎আটকৃত রাজন উপজেলা আ'লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং ফরিদ মুরাদিয়া ইউনিয়ন আ'লীগের যুগ্ম আহ্বায়ক, আজিজ আহম্মেদ কলেজের হিসাবরক্ষণ বিষয়ের প্রভাষক ও উত্তর মুরাদিয়া গ্রামের মৃত. তাজেম মোল্লার ছেলে। 

‎সূত্র জানায়, ২০২২ সালে প্রতিবেশী আবু গাজীর ১২ হাজার টাকা মূল্যের একটি খাসি ছাগল চুরি করে নিয়ে জবাই করে মাংস ফ্রিজে রেখে দেয় রাজন। পরবর্তীতে সেই মামলায় আটক হয়ে বেশ কয়েক দিন জেল খাটেন তিনি। অপর দিকে জুলাই বিপ্লবকালে (ছাত্র-জনতার আন্দোলন) ছাত্রজনতাকে বাঁধাসহ মারমুখী অবস্থানে ফরিদকে দেখা গেছে; যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়। তার অসৌজন্যমূলক আচরণে অতিষ্ঠ হয়ে আজিজ আহম্মেদ কলেজ গভর্নিং বডির সভাপতি ও অধ্যক্ষ বরাবর চাকুরিচ্যুত করার ব্যবস্থা নিতে একটি অভিযোগ দাখিল করেন শিক্ষক কর্মচারীরা। পরে কলেজ গভর্নিং বডি তাকে সাময়িক বরখাস্ত করেন। এছাড়াও ভুয়া জাল সনদে তার স্ত্রী নাহিদ আক্তার লিটিকে আ'লীগের ক্ষমতা ও প্রভাব খাটিয়ে বশিরিয়া দারুচ্ছুন্নাত ফাজিল(ডিগ্রি) মাদ্রাসায় চাকরি দেন তিনি।  

‎প্রসঙ্গত, ২০২২ ইং সালে সারাদেশে দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুমকীতে বিএনপি'র বিক্ষোভ কর্মসূচি চলাকালে উপজেলা বিএনপি কার্যালয় ভাংচুরসহ বিএনপি নেতাকর্মীদের ওপর আ'লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। গত বছরের ৫ আগষ্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানের পরে গত ৭/১১/২৪ ইং তারিখে মোঃ মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে দুমকী থানায় একটি মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️