দুমকিতে বিশ্ব শিক্ষক দিবসে মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান ‎

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর দুমকিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এসময় বক্তারা শিক্ষকদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দুমকিতে বিশ্ব শিক্ষক দিবসে মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান  ‎

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর দুমকিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এসময় বক্তারা শিক্ষকদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

‎রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা স্কুল ও কলেজ শিক্ষক সমিতির আয়োজনে আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

‎উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকদের উপস্থিতিতে উপজেলা স্কুল ও কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. জামাল হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওলিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক মো. আ. জব্বার হাওলাদার প্রমুখ।

‎সভায় বক্তব্য রাখেন পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদার, সরকারি জনতা কলেজের প্রভাষক শহিদুল ইসলাম, আজিজ আহমেদ কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো. রিয়াজুল ইসলাম,লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান আশরাফ, উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান, লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মো. অমির হোসেন, দুমকি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. এবাদুল হক ও প্রেসক্লাব দুমকীর সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️