দুমকিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত

পটুয়াখালীর দুমকীতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দুমকিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকীতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার(২৯ নভেম্বর) বিকেল ৫ টায় উপজেলা বিএনপির কার্যালয়ে যুবদলের উদ্যোগে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার।

‎দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, সিনিয়র সহসভাপতি মাওলানা মতিউর রহমান, সহসভাপতি আব্দুল জব্বার শিকদার, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান মিন্টু, মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তারিকুল ইসলাম তারেক খান, যুবদলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সম্ভু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ ওহিদুল ইসলাম, সদস্য সচিব মাসুদ আলম মৃধা, শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন, তাঁতি দলের আহ্বায়ক মাসুদ হাসান সরদার, মহিলা দলের সভানেত্রী আমেনা বেগম ও ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার।

‎অনুষ্ঠানে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ মাসুম বিল্লাহ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️