পবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ ও সমাবেশ 

ডিপ্লোমা ডিগ্রিধারীদের ইঞ্জিনিয়ার হিসেবে স্বীকৃতি দেওয়ার সিন্ডিকেটের বিরোধিতা করে বিক্ষোভ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পবিপ্রবি শিক্ষার্থীরা

পবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ ও সমাবেশ 

‎মোঃ সজিব সরদার ‎পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ ডিপ্লোমা ডিগ্রিধারীদের ইঞ্জিনিয়ার হিসেবে স্বীকৃতি দেওয়ার সিন্ডিকেটের বিরোধিতা করে বিক্ষোভ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার(২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল বের হয়ে মুক্তবাংলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

‎সমাবেশে শিক্ষার্থীরা বলেন, প্রকৌশলীদের ন্যায্য দাবি উপেক্ষা করা হচ্ছে। অথচ শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হচ্ছে। তাঁরা এ ঘটনায় পুলিশের ভূমিকার তীব্র নিন্দা জানান।

‎বক্তাদের অভিযোগ, ডিপ্লোমা ডিগ্রিধারীরা ইঞ্জিনিয়ার দাবি করলে প্রকৃত মেধাবী ইঞ্জিনিয়ারদের মর্যাদা ক্ষুণ্ন হয়।

‎পবিপ্রবির শিক্ষার্থী গাজী রেজওয়ান হাসান সমাবেশে বলেন, ‘টেকনিশিয়ানদের ইঞ্জিনিয়ার তকমা দেওয়া উচিত হবে না। তাঁরা চাইলে ডিপ্লোমা শেষে ডুয়েটে ভর্তি হয়ে ইঞ্জিনিয়ার হতে পারেন। সরকার আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করুক।

‎শিক্ষার্থীরা আরও বলেন, প্রকৌশল শিক্ষার্থীদের ন্যায্য দাবির আন্দোলনে পুলিশের দমন-পীড়ন অগ্রহণযোগ্য। এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️