পবিপ্রবিতে নিরাপত্তাহীনতার কারণেই হারাতে হলো তরুণ শ্রমিককের প্রাণ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নিরাপত্তাহীনতার কারণেই হারাতে হলো এক তরুণ শ্রমিককে। মো. রাফি (২০) নামের এই তরুণ বুধবার(২৮ মে) দুপুরে কৃষি অনুষদের একাডেমিক ভবনে পাইপলাইন বদলানোর সময় দেয়ালে চাপা পড়ে প্রাণ হারান

পবিপ্রবিতে নিরাপত্তাহীনতার কারণেই হারাতে হলো তরুণ শ্রমিককের প্রাণ

মোঃ সজিব সরদার ‎পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নিরাপত্তাহীনতার কারণেই হারাতে হলো এক তরুণ শ্রমিককে। মো. রাফি (২০) নামের এই তরুণ বুধবার(২৮ মে) দুপুরে কৃষি অনুষদের একাডেমিক ভবনে পাইপলাইন বদলানোর সময় দেয়ালে চাপা পড়ে প্রাণ হারান। তার এই অকাল প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎রাফি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের কর্মচারী আব্দুল জব্বার খানের ছেলে। তিনি পটুয়াখালীর দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা।

‎ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেওয়ান মোঃ রাজিব জানান, দেয়ালটি দুর্বল ও নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে তৈরি ছিল। কাজ চলাকালীন দেয়াল ধসে পড়ে রাফি চাপা পড়েন।

‎আমীর বিল্ডার্সের স্বত্বাধিকারী আমির হোসেন কাজের সময় নিরাপত্তাহীনতার দায় স্বীকার করেছেন। দুমকী থানার এসআই মোঃ সজিব হোসেন জানিয়েছেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎বিশ্ববিদ্যালয় প্রশাসন এই মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করে তদন্ত ও ভবিষ্যতে নির্মাণ কাজের নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছে।

‎রাফির অকাল প্রয়াণে পরিবারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে গভীর শোকের ছায়া নেমেছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️