‎দুমকিতে এনটিআরসি'র নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা 

পটুয়াখালীর দুমকিতে এনটিআরসি এর মাধ্যমে সদ্য স্কুল ও কলেজে নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

‎দুমকিতে এনটিআরসি'র নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা 

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে এনটিআরসি এর  মাধ্যমে সদ্য স্কুল ও কলেজে নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (১০নভেম্বর) বিকাল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে স্কুল ও কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আঃ জব্বার হাওলাদার, লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, সরকারি জনতা কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম, এল‌এএম ইউনাইটেড মহিলা কলেজের অধ্যক্ষ সমির কুমার দাস।

‎সভায় বক্তব্য রাখেন বশির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন শিক্ষক প্রতিভা গুল, লতিফ মোহসেনা পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ের নতুন শিক্ষক মোঃ কামরুল ইসলাম, মুরাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাবের মাহমুদ,এসময় এনটিআরসি এর মাধ্যমে দুমকিতে সদ্য যোগদানকৃত ৪৫ জন শিক্ষককে ফুল দিয়ে বরণ করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️