শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে ৬৩ বছর পরে এগিয়ে এলো পবিপ্রবির একাডেমিক কাউন্সিল

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি)একাডেমিক কাউন্সিলের ৫৪ তম সভা

শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে ৬৩ বছর পরে এগিয়ে এলো পবিপ্রবির একাডেমিক কাউন্সিল

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান  ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি)একাডেমিক কাউন্সিলের ৫৪তম সভা বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় টিএসসি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।

‎ভাইস-চ্যান্সেলর ও একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড.কাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে ও রেজিস্ট্রার ও একাডেমিক কাউন্সিলের সদস্য-সচিব প্রফেসর ড.মো: ইকতিয়ার উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান,ট্রেজারার প্রফেসর মো: আবদুল লতিফ, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জি.এম. আতিকুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো: আখতারুজ্জামান খান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নাসরিন সুলতানা লাকী প্রমুখ। 

‎সভায় সর্বসম্মতিক্রমে এএনএসভিএম অনুষদের ডক্টরস অব ভেটেরিনারী মেডিসিন এবং এনিম্যাল হাজবেন্ডারী শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে কম্বাইন্ড ডিগ্রি বিএসসি ভেট সাইন্স এন্ড এএইচ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

‎সভাশেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।  উল্লেখ্য যে, ১৯৬২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এই কম্বাইন্ড ডিগ্রি ভেঙে DVM ও BSc. AH (Hons) নামে দুইটি পৃথক ডিগ্রি চালু হয়েছিল। কিন্তু আজ দীর্ঘ ৬৩ বছর পরে ছাত্রদের আন্দোলন এর ফলে পবিপ্রবি প্রশাসন পুনরায় কম্বাইন্ড ডিগ্রি চালু করলো। এরফলে চাকুরীর অধিকতর সুযোগ সৃষ্টি হবে এবং  খামারীরা উপকৃত হবেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️