দুমকিতে মা ইলিশ বাঁচাতে গিয়ে বেপরোয়া জেলেদের হামলা 

মা ইলিশ শিকার রোধে পটুয়াখালীর দুমকিতে মৎস্য বিভাগের অভিযান চলাকালীন টিমের ওপর জেলেদের হামলার ঘটনা ঘটেছে।

দুমকিতে মা ইলিশ বাঁচাতে গিয়ে বেপরোয়া জেলেদের হামলা 

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ মা ইলিশ শিকার রোধে পটুয়াখালীর দুমকিতে  মৎস্য বিভাগের অভিযান চলাকালীন টিমের ওপর জেলেদের হামলার ঘটনা ঘটেছে।

‎শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫ টায় উপজেলার আলগি এলাকায় পায়রা নদীতে এ ঘটনা ঘটে।

‎স্থানীয়রা জানান, প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার বন্ধে মৎস্য বিভাগ ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কয়েকটি নৌকা ও জাল জব্দের চেষ্টা করলে আলগি এলাকার কিছু জেলে ও তাদের স্বজনরা লাঠি, ইট-পাটকেল নিয়ে ট্রলারের দিকে আক্রমণ চালায়। পুলিশ ও মৎস্য কর্মকর্তাদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হয়।

‎হামলার কারণে অভিযানের ট্রলারটি নদীর আলগি চরে সরে গিয়ে নিরাপদ অবস্থান নেয়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি, তবে ট্রলারের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে দুমকি ও পটুয়াখালী সদর থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান টিমকে উদ্ধার করে।

‎উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড অফিসার মো. সাইফুল ইসলাম জানান, “নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা নদীতে গেলে হঠাৎ জেলেরা সংঘবদ্ধভাবে আক্রমণ চালায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎পটুয়াখালী জেলায় মা ইলিশ রক্ষার অংশ হিসেবে ২২ দিনের বিশেষ অভিযান চলছে। তবে কিছু এলাকায় জেলেদের প্রতিরোধের কারণে অভিযানে ঝুঁকি দেখা দিচ্ছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️