‎নবীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত

প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, সমাজসেবার আস্তানা আজ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত হয়েছে।

‎নবীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, সমাজসেবার আস্তানা আজ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত হয়েছে।

‎বৃহস্পতিবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিদ্যুৎ দাস এবং সঞ্চালনা করেন পজিব কর্মকর্তা শাকিল আহমেদ।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ফজলুল হক মনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রিয়াদুল ইসলাম হাসান, নবীগঞ্জ উপজেলা রবি দাশ সৎসঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাব সদস্য স্বপন রবি দাশ, রাইয়াপুর সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক নোমান আহমেদ এবং দারুল উলুম মাদ্রাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান।

‎বক্তারা বলেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ সফল করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় এবং জনগণের অংশগ্রহণ জরুরি।

‎আলোচনা সভায় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‎আলোচনা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সমাজসেবা আলোচনা সভায় আগত সকলের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️