‎চুনারুঘাটে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গাঁজাসহ দুইজন আটক

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সেনাবাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিযানে গাঁজা উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে

‎চুনারুঘাটে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গাঁজাসহ দুইজন আটক

‎স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সেনাবাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫৬ কেজি গাঁজা উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (২০ আগস্ট ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চানপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

‎অভিযানটি পরিচালনা করেন মাধবপুর আর্মি ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দুটি বস্তায় রাখা ৫৬ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।‎

‎আটক ব্যক্তিরা হলেন- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার জালালাবাদ গ্রামের সুনীল চন্দ্র দেবের ছেলে সুসেন দেব (৩৬) এবং সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পশ্চিম ভবানীপুর গ্রামের মৃত হাজী খলিল উল্লাহর ছেলে আবু বক্কর (৩৫)।

‎সেনাবাহিনীর সূত্রে জানা যায়, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক পরিবহনের বিষয়টি স্বীকার করেছেন। অভিযানকালে উদ্ধার হওয়া মাদক ও আটককৃতদের চুনারুঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বলেন, “সেনাবাহিনীর সহযোগিতায় পরিচালিত এই অভিযান অত্যন্ত সফল। আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️