শ্রমিক দলের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপির অঙ্গসংগঠন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল বারী মন্ডল

শ্রমিক দলের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপির অঙ্গসংগঠন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল বারী মন্ডল। এ সময় তার সঙ্গে অর্ধশতাধিক কর্মীও জামায়াতে যোগ দেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে সদস্য ফরম পূরণের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মনোহরপুর ইউনিয়ন জামায়াতের আমির মো. আসাদ আলী। এতে বক্তব্য দেন- গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের একক প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম (লেবু মাওলানা), শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি আব্দুল হাসান প্রমুখ।

স্থানীয়রা জানান, প্রায় ১৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আব্দুল বারী মন্ডল বর্তমানে পলাশবাড়ী উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি দপ্তর সম্পাদকসহ একাধিক পদে দায়িত্বে ছিলেন।

জামায়াতের পক্ষ থেকে ফুলের মালা পরিয়ে নতুন যোগদানকারীদের বরণ করা হয়। এ সময় আব্দুল বারী মন্ডলের হাতে কয়েকটি বই তুলে দেন দলের নেতারা।

আব্দুল বারী মন্ডল বলেন, দীর্ঘদিন বিএনপির অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে জামায়াতে ইসলামীর আদর্শ ও কাজকর্মে উদ্বুদ্ধ হয়ে এই দলে যোগ দিলাম।

জামায়াতে ইসলামীর পলাশবাড়ী উপজেলা আমির আবু বক্কর সিদ্দিক বলেন, আমাদের দলের আদর্শ ও কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়েই আব্দুল বারী মন্ডলসহ বিএনপির অঙ্গসংগঠনের বেশ কিছু নেতা-কর্মী জামায়াতে যোগ দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে পলাশবাড়ী উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. হযরত আলী বলেন, বারী মন্ডলের দল পরিবর্তনের খবর মানুষের মুখে শুনেছি। রাজনীতি ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। তবে তিনি লিখিতভাবে আমাদের কিছু জানাননি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️