হবিগঞ্জে রেলপথ উন্নয়নের দাবিতে মানববন্ধন ও সভা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সিলেট-ঢাকা-কক্সবাজার রুটে দুটি স্পেশাল ট্রেন চালু, রেলপথ উন্নয়ন এবং যাত্রীসেবা বৃদ্ধিসহ আট দফা দাবির বাস্তবায়নের জন্য শনিবার দুপুরে মানববন্ধন ও সভা অনুষ্ঠিত

হবিগঞ্জে রেলপথ উন্নয়নের দাবিতে মানববন্ধন ও সভা

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সিলেট-ঢাকা-কক্সবাজার রুটে দুটি স্পেশাল ট্রেন চালু, রেলপথ উন্নয়ন এবং যাত্রীসেবা বৃদ্ধিসহ আট দফা দাবির বাস্তবায়নের জন্য শনিবার দুপুরে মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে।

‎আয়োজনটি শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সহযোগিতায় ‘আট দফা দাবি বাস্তবায়ন আন্দোলন শায়েস্তাগঞ্জ’ দ্বারা পরিচালিত হয়।‎

‎সভায় সভাপতিত্ব করেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতন। সঞ্চালনা করেন উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান সুমন।‎

‎বক্তৃতায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, শাহ মোঃ হুমায়ূন কবীর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদ আহমেদ সোহেল, সাংবাদিক হামিদুল হক বুলবুল, ইনজামামুল হক নাঈম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান পারভেজ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শামছুল আলম রিপন, পাশাপাশি অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।

‎আট দফা দাবির মধ্যে রয়েছে:

‎সিলেট-ঢাকা-কক্সবাজার রুটে দুটি স্পেশাল ট্রেন চালু করা।‎‎আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীতকরণ।‎আখাউড়া-সিলেট সেকশনে একটি লোকাল ট্রেন চালু করা।

‎শায়েস্তাগঞ্জ-বাল্লা রেললাইন পুনরায় চালু করা।আখাউড়া-সিলেট সেকশনের বন্ধ স্টেশনগুলো চালুকরণ। ‎শায়েস্তাগঞ্জ জংশনে বরাদ্দকৃত আসন সংখ্যা বৃদ্ধি।‎সিলেট-ঢাকাগামী কালনী ও পারাবত ট্রেনের আযমপুরের পর ঢাকা অভিমুখী যাত্রাবিরতি প্রত্যাহার।‎

‎ট্রেনের শিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন ব্যবহার এবং যাত্রী চাহিদা অনুযায়ী অতিরিক্ত বগি সংযোজন।

‎বক্তারা জানিয়েছেন, দাবাগুলো দ্রুত মেনে নেওয়া না হলে শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, শমসেরনগর, কুলাউড়া, মাইজগাঁও ও সিলেট রেলস্টেশনে একযোগে পুনরায় শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালিত হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️