‎হবিগঞ্জে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

হবিগঞ্জে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নবম গ্রেডে এন্ট্রি পদ ও চার স্তরের একাডেমিক পদসোপানের দাবিতে মানববন্ধন করেছেন জেলার শিক্ষকরা।

‎হবিগঞ্জে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

‎স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নবম গ্রেডে এন্ট্রি পদ ও চার স্তরের একাডেমিক পদসোপানের দাবিতে মানববন্ধন করেছেন জেলার শিক্ষকরা।

‎বুধবার (২০ আগস্ট) বেলা ১১টায় শহরের কোর্ট মসজিদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।

‎মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আবু ইসহাক চৌধুরী, সহকারী শিক্ষক শংকর চন্দ্র দেব, মোহাম্মদ নজির মিয়া, সৈয়দ মোশাররফ আলী, মো. মাহফুজুর রহমান ও বেনজীর আহমেদ শাওনসহ অনেকেই।

‎বক্তারা বলেন, “সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নবম গ্রেড বাস্তবায়ন আমাদের ন্যায্য অধিকার। এ পদটি বর্তমানে চরম বৈষম্যের শিকার। দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে আমরা নিবেদিত থাকলেও পেশাগত মর্যাদায় পিছিয়ে রয়েছি।

‎তারা আরও বলেন, শিক্ষক সমাজের দীর্ঘদিনের দাবি হচ্ছে- সহকারী শিক্ষক পদে নবম গ্রেডে এন্ট্রি নিশ্চিত করা এবং পর্যায়ক্রমে চার স্তরের একাডেমিক পদসোপান চালু করা। এ দাবিগুলো বাস্তবায়ন হলে শিক্ষকদের পেশাগত সম্মান যেমন বাড়বে, তেমনি শিক্ষার মানও উন্নত হবে।

‎হবিগঞ্জে মানববন্ধন শেষে শিক্ষক প্রতিনিধিরা জেলা প্রশাসকের (ডিসি) বরাবর স্মারকলিপি জমা দেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️