‎মাধবপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

‎ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার গ্যাসফিল্ড মানিকপুর এলাকায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

‎মাধবপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
প্রতীকী ছবি

‎স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি: ‎ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার গ্যাসফিল্ড মানিকপুর এলাকায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মনির আহমেদ চিশতি (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত মনির আহমেদ চিশতি ওরফে মনু চিশতি উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় এক মসজিদে মক্তবের শিক্ষক ছিলেন।

‎পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো ওইদিন ভোরে তিনি বাইসাইকেলযোগে মসজিদের উদ্দেশ্যে রওনা দেন। পথে মানিকপুর এলাকায় একটি অজ্ঞাত যানবাহন তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

‎মনির আহমেদ চিশতি স্ত্রী, চার মেয়ে, তিন ছেলে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার দুপুরে কালিনগর গ্রামের খেলার মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

‎শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, “মানবিক বিবেচনায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️