নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে গাঁজা ও সরঞ্জামসহ দুইজন আটক

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে গাঁজা ও মাদক সরঞ্জামসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক

নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে গাঁজা ও সরঞ্জামসহ দুইজন আটক

‎স্বপন রবি দাশ  হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে গাঁজা ও মাদক সরঞ্জামসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১১টা থেকে বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৭টা পর্যন্ত বানিয়াচং সেনা ক্যাম্পের মেজর কাজী ফয়সালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

‎আটক ব্যক্তিরা হলেন- আউশকান্দি ইউনিয়নের চৈতন্য জালালপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে বুরহান উদ্দিন শেখ (৭০) এবং একই ইউনিয়নের মহাসড়কের পাশের ভূমিহীন পাড়ার মৃত রফিক উদ্দিনের ছেলে মোশাহিদ উদ্দিন মশন (৬৫)।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তারা একটি মাদক সিন্ডিকেট গড়ে তুলে সিএনজি ও অটোরিকশা চালক, চানাচুর বিক্রেতা এবং চায়ের দোকানীদের মাধ্যমে খুচরা ও পাইকারি মাদক ব্যবসা পরিচালনা করতেন। এতে এলাকায় তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি ভয়াবহভাবে বেড়ে যায় বলে অভিযোগ রয়েছে।

‎অভিযানকালে তাদের কাছ থেকে ৯০০ গ্রাম গাঁজা, ১৫টি কলকি এবং বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। অভিযান শেষে আটককৃতদের নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️