‎নবীগঞ্জ পুকুরে ডুবে নিহত-১

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের তাজপুর গ্রামে পুকুরে পড়ে কৃপেন্দ্র দাস (৫৭) নামের এক ব্যক্তি মৃত্যু হয়েছে

‎নবীগঞ্জ পুকুরে ডুবে নিহত-১

‎স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের তাজপুর গ্রামে পুকুরে পড়ে কৃপেন্দ্র দাস (৫৭) নামের এক ব্যক্তি মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের জামিনী মোহন দাসের পুত্র।

‎স্থানীয় সূত্রে জানা যায়, কৃপেন্দ্র দাস দীর্ঘদিন ধরে সিলেট শহরে বসবাস করতেন। মনষা পূজা উপলক্ষে গত মঙ্গলবার তিনি গ্রামের বাড়িতে আসেন। পূজার রাতে, নেশাগ্রস্ত অবস্থায় অসাবধানতাবশত তিনি বাড়ির পাশের পুকুরে পড়ে যান।

‎পরে স্থানীয়রা তাকে পুকুরে ভাসতে দেখে দ্রুত পুলিশে খবর দেন। নবীগঞ্জ থানার এসআই আরাফাত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান, “পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।” এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️