নবীগঞ্জে মসজিদে মুয়াজ্জিন নিয়োগ নিয়ে সংঘর্ষে আহত অন্তত-৫০

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মথুরাপুর জামে মসজিদে মুয়াজ্জিন নিয়োগ ও পুরোনো হিসাব-নিকাশ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

নবীগঞ্জে মসজিদে মুয়াজ্জিন নিয়োগ নিয়ে সংঘর্ষে আহত অন্তত-৫০

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মথুরাপুর জামে মসজিদে মুয়াজ্জিন নিয়োগ ও পুরোনো হিসাব-নিকাশ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৪ জুলাই) জুমার নামাজের সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহতদের মধ্যে রয়েছেন হাফেজ নজরুল ইসলাম (৫৫), রায়হান কবীর (৩৬), রহিম উদ্দিন (৩৮) ও হাম্মদ মিয়া (২৮)। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এছাড়া আহত হয়েছেন—শামীম আহমদ মনা (৪৫), শামসু মিয়া (৬২), সুলেয়মান মিয়া (৫২), জুয়েল আহমদ (৪০), আলতা মিয়া (৪৫), রোমান মিয়া (৩৫), জনি (২২) ও রব্বান মিয়া (৩০)-সহ আরও অনেকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদের নতুন মুয়াজ্জিন নিয়োগ ও পুরোনো মুয়াজ্জিনের আর্থিক হিসাব-নিকাশ নিয়ে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও সমাধান হয়নি।

জুমার নামাজের সময় দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক থেকে শুরু হয় ধাক্কাধাক্কি, পরে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️