মোটরসাইকেল থেকে পেট্রোল নামিয়ে বোতলজাত,দুই যুবকের কারাদণ্ড

মোটরসাইকেল থেকে পেট্রোল নামিয়ে বোতলজাত,দুই যুবকের কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে পেট্রোল ভরে পরবর্তীতে ট্যাংক থেকে বোতলে মজুদ করার অপরাধে হাবিব (৪৫) ও নাজমুল হাসান (৩৩) নামে দুই যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

৬ এপ্রিল রাতে শহরের লম্বাগাছ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন তাদেরকে এই দণ্ডাদেশ দেন। দণ্ডিত যুবকেরা ওই এলাকার বাসিন্দা। 

জেলা প্রশাসন সূত্র জানায়, দণ্ডিত ওই দুই যুবক ফিলিং স্টেশন থেকে পেট্রোল কিনে পরবর্তীতে উচ্চমূল্যে বিক্রির উদ্দেশ্যে মোটর সাইকেলের ট্যাংক হতে পেট্রোল নামিয়ে বোতলজাত করেন। এটি পেট্রোলিয়াম আইন, ২০১৬ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। এ অপরাধের দায়ে ওই দুই যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন জানান, জেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টায় কালোবাজারি ও অবৈধ মজুদদারদের অপতৎপরতার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং এ অভিযান চলবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️