মাধবপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ১০৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ

মাধবপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ১০৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুলাই) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেন, এসআই (নিরস্ত্র) মোঃ শাহানুর ইসলাম ও এসআই (নিরস্ত্র) মোঃ সাইদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুর এলাকায় সাবেক পল্লী বিদ্যুৎ অফিসের পরিত্যক্ত একটি গ্যারেজে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে গ্যারেজের ভিতর থেকে ১০৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

মাধবপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত গাঁজার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।

মাদক নির্মূলে পুলিশের এ ধরনের তৎপরতা এলাকায় সাধুবাদ পেয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️