‎হবিগঞ্জে র‌্যাবের অভিযানে ৯৪ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ দুই চোরাকারবারি গ্রেফতার

‎হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ একটি অভিযান পরিচালনা করে চুরানব্বই হাজার শলাকা বিদেশি সিগারেটসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে।

‎হবিগঞ্জে র‌্যাবের অভিযানে ৯৪ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ দুই চোরাকারবারি গ্রেফতার

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ একটি অভিযান পরিচালনা করে চুরানব্বই হাজার শলাকা বিদেশি সিগারেটসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে।

‎র‌্যাব সূত্র জানায়,গতকাল শনিবার দুপুরে সিলেট থেকে ঢাকাগামী একটি নোয়াহ যাত্রীবাহী গাড়িতে বিদেশি সিগারেট পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। শায়েস্তাগঞ্জ থানাধীন সিলেট-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণডোরা এলাকায় চেকপোস্ট স্থাপন করে গাড়িটি তল্লাশি করা হয়।

‎গাড়িতে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা গাড়িতে আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট থাকার কথা স্বীকার করেন। তল্লাশি করে গাড়ি থেকে খাকি রঙের তিনটি কার্টুন ও একটি ট্রলি ব্যাগ থেকে চুরানব্বই হাজার শলাকা সিগারেট উদ্ধার করা হয়।

‎গ্রেপ্তারকৃতরা হলেন-ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার পরনিখলা গ্রামের মোশারফ হোসেন (২৬),ব্রাহ্মণবাড়িয়া জেলার শরাইল ইপজেলার আকিতারা গ্রামের তানভীর আহমেদ শামীম (৪২)।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে এসব সিগারেট সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয়ের জন্য বহন করছিলেন।

‎গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামত শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

‎র‌্যাব-৯ জানিয়েছে, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️