শহীদ জিয়াই ছিলেন বাংলাদেশের জণগনের রক্ষাকবচ-- আনিসুর রহমান আনিস

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়া গবেষণা পরিষদ বিস্তারিত কর্মসূচি পালন করে

শহীদ জিয়াই ছিলেন বাংলাদেশের জণগনের রক্ষাকবচ-- আনিসুর রহমান আনিস

‎মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়া গবেষণা পরিষদ বিস্তারিত কর্মসূচি পালন করে।

এ উপলক্ষে সকাল ১০ টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমানের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাতে অংশ গ্রহণ করেন কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ। 

‎এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মুকিত খান জুয়েল,শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক মো: জহিরুল ইসলাম, সহ-সভাপতি মো:মাহফুজুর রহমান সবুজ, দপ্তর সম্পাদক আজিম হোসেন, ঢাকা মহানগর নেতা ডা:মো:আবির হোসেন, ইঞ্জিনিয়ার মো: মাহবুব হোসেন, এম ইসলাম জাহিদ,কাইয়ুম আজাদ, মিলন মিয়া,মো:মহসিন হোসেন প্রমুখ।

‎এ সময় কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,বিএনপি বাংলাদেশের সর্ব বৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া এ দল দেশের মাটি ও মানুষের কল্যানের জন্য রাজনীতি করে যাচ্ছে। এ দলে চাঁদাবাজ,টেন্ডারবাজ ও জুলুমবাজদের স্হান হবে না। তিনি সকল নেতা কর্মীদের তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আনিসুর রহমান আনিস আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে দেশে অন্য কোন দল থাকত না।সংবাদপত্রের অস্তিত্ব বিপন্ন হতো। শহীদ জিয়াই দেশে বহুদলীয় গনতন্ত্র পূন:প্রতিষ্ঠা করেন। তিনিই ছিলেন বাংলাদেশের জণগনের রক্ষাকবচ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️