নওগাঁয় এক বাড়িতে পরিবারের সবাইকে বেঁধে রেখে ডাকাতি

নওগাঁর মহাদেবপুরে এক বিএনপি নেতার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে

নওগাঁয় এক বাড়িতে পরিবারের সবাইকে বেঁধে রেখে ডাকাতি

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : নওগাঁর মহাদেবপুরে এক বিএনপি নেতার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যদের অভিযোগ, ডাকাতরা সবাইকে বেঁধে রেখে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৮ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ভীমপুর ইউনিয়নের রানীপুকুর গ্রামে বিএনপি নেতা আব্দুল হামিদের বাড়িতে এই ঘটনা ঘটে। তিনি ভীমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি।

ঘটনার খবর পেয়ে সকালে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল ও মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন রেজা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগী আব্দুল হামিদ জানান, রাত ৩টার দিকে মুখোশধারী ৮-১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে ও অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা, একটি ডিসকভার মোটরসাইকেল, প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, একটি ছাগল, চাল-ডাল, পোশাকসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। সব মিলিয়ে ডাকাতরা প্রায় ৮ লাখ টাকার সম্পদ নিয়ে গেছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীন রেজা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️