নিয়ামতপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

নওগাঁর নিয়ামতপুরে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ স্বপন শীল (৩২) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

নিয়ামতপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর নিয়ামতপুরে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ স্বপন শীল (৩২) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

আজ সোমবার সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সাদাপুর জিগাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। স্বপন শীল একই এলাকার মৃত খগেন শীলের ছেলে। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিয়ামতপুর থানা পুলিশের একটি দল আজ সকাল ৬ টার দিকে ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনার জন্য বাহাদুরপুর ইউনিয়নে অবস্থান নেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সাদাপুর জিগাবাড়ী এলাকায় গাঁজা বিক্রয় করছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধৃত করে উপস্থিত পুলিশ সদস্যরা এবং তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করে। 

থানা তদন্ত কর্মকর্তা বাবলু চন্দ্র পাল বলেন, মাদকদ্রব্য গাঁজা উদ্ধারের ঘটনায় আজ একটি মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️