নিয়ামতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু 

নওগাঁর নিয়ামতপুরে গাছের ডাল কাটতে গিয়ে সিদ্দিক হোসেন (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

নিয়ামতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু 

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর নিয়ামতপুরে গাছের ডাল কাটতে গিয়ে সিদ্দিক হোসেন (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

গতকাল রবিবার বিকেলে (২০ এপ্রিল) সজিনা গাছের ডাল কাটতে গিয়ে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রামনগর এলাকায় এ ঘটনা ঘটে। সিদ্দিক হোসেন রামনগর এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল দুপুরের পর সাজিনা গাছের ডাল কাটতে গিয়েছিল সিদ্দিক হোসেন। সাজিনা গাছের ওপর দিয়ে পল্লী বিদ্যুৎতের ৩৩ হাজার ভোল্টের লাইন থাকায় অসাবধানতার কারণে গাছের ডাল গিয়ে বৈদ্যুতিক লাইনে স্পর্শ করলে সেখানেই তার মৃত্যু হয়। সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন সাজিনা গাছের নিচে গিয়ে মৃত অবস্থায় দেখতে পায়।

আজ সকালে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ছুটিতে থাকায় বিষয়টি আমার জানা নেই।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️