নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

তৈয়বুর বহমান নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ সারাদেশেের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে ওয়াল্টন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প  অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৪ শে জুন) সকাল ১০ টায় ওয়াল্টন প্লাজার সামনে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন হয়। দিনব্যাপী চলা ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের  মাধ্যমে সাধারণ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। 

আয়োজক সূত্রে জানা গেছে,  জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে পাশাপাশি ওয়ালটন প্লাজা নিয়ামতপুর শাখাও  এই বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত অঞ্চল থেকে আসা অসহায় দরিদ্র সুবিধা বঞ্চিত নারী ও পুরুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পান। এই উদ্যোগ আশীর্বাদ হয়ে এসেছে বলে জানিয়েছেন সেবা গ্রহীতারা।

আগত রোগীরা জানান দূরদূরান্ত থেকে এসে বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ সেবা পেয়েছেন। এতে তারা অত্যন্ত সন্তুষ্ট ও  আনন্দিত। অনেকেই বলেন এ ধরনের  উদ্যোগ নিয়মিত হলে দরিদ্র মানুষের চিকিৎসা ব্যয় অনেকাংশে কমে যাবে এবং স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। 

স্থানীয়রা জানান, নিয়ামতপুর উপজেলার মানুষ নানান কারণে উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন। বেসরকারি সংগঠনগুলো এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

আয়োজকরা জানান মানুষের পাশে দাঁড়ানো এবং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি  ওয়ালটন প্লাজা নিয়ামতপুর শাখা  ব্যবস্থাপক  জনাব মোঢ়ঃ খায়রুল ইসলাম  সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ফ্রি-মেডিক্যাল ক্যাম্প ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ছাড়া লক্ষ্য করা যায়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️