বদলগাছীতে ইয়াবা ও ট্যাপেন্টডল ট্যাবলেটসহ আটক-২

নওগাঁজেলার বদলগাছীতে ৫০ পিস ইয়াবা ও ১৪ পিস ট্যাপেন্টাডলসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৫

বদলগাছীতে ইয়াবা ও ট্যাপেন্টডল ট্যাবলেটসহ আটক-২

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : নওগাঁজেলার বদলগাছীতে ৫০ পিস ইয়াবা ও ১৪ পিস ট্যাপেন্টাডলসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৫ ।

২৪ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে উপজেলার পাহাড়পুর বাজারে এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে । আটককৃতরা উপজেলার বিশপাড়া গ্রামের বাবুল মন্ডলের ছেলে আসাদুল ইসলাম (৫২) এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার চৌধুরীপাড়া গ্রামের মৃত আক্কাজ আলী সরদারের ছেলে মোঃ আব্দুল মজিদ হিরা (৪৭)

২৫ এপ্রিল (শুক্রবার) সকাল ১১ টাই জয়পুরহাট র‍্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আটককৃত আসাদুল ও আব্দুল মজিদ হিরা দুজন চিহ্নিত মাদক কারবারী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‍্যাব এর একটি গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ক্রয়-বিক্রয়ের বিষয়টি জানতে পেরে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের আভিযানিক দল বদলগাছী থানার পাহাড়পুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় আসাদুল এবং মজিদ এর নিকট রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৫০ পিস ইয়াবা, ১৪ পিস ট্যাপেন্টাডল, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল, মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৮,৮০০ টাকা এবং ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বদলগাছী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️