নওগাঁয় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু 

নওগাঁর রাণীনগর উপজেলায় মাঠে গরু খাওয়াতে গিয়ে বজ্রাঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

নওগাঁয় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু 
প্রতীকী ছবি

এ.বি.এস রতন স্টফ রিপোর্টার :নওগাঁর রাণীনগর উপজেলায় মাঠে গরু খাওয়াতে গিয়ে বজ্রাঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার কৃষ্ণপুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম তাহের আলী। তিনি উপজেলার কৃষ্ণপুর সরদারপাড়া গ্রামের মৃত আশরাফ হাজী মণ্ডলের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, রোববার দুপুরে গরুকে ঘাস খাওয়ানোর জন্য কৃষ্ণপুর এলাকার মাঠে যান তাহের। তিনি গরু ছেড়ে দিয়ে পাশের গাছতলায় বসে ছিলেন। হটাৎ আকাশে কালো মেঘ জমে। কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি ও মেঘের গর্জন শুরু হয়। এবং এর কিছুক্ষন পর বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পরিবার জানায়, গরুটি অনেক শখ করে কিনেছিলেন তিনি। অনেক আদরযত্নে গরুটিকে লালন পালন করছিলেন কৃষক তাহের আলী।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ রায়হান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাঁপাই প্রেস/চাঁ

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️