ফ্রান্সে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশী স্টুডেন্ট ফোরাম ফ্রান্স

ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস ফোরাম, ফ্রান্স (BSF) ২০২৫–২৬ মেয়াদের জন্য তাদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে

ফ্রান্সে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশী স্টুডেন্ট ফোরাম ফ্রান্স

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস ফোরাম, ফ্রান্স (BSF) ২০২৫–২৬ মেয়াদের জন্য তাদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। ফ্রান্সের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ও এলামনাই শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই কমিটি আগামী এক বছর বাংলাদেশি শিক্ষার্থীদের একাডেমিক, সামাজিক ও পেশাগত উন্নয়নে কাজ করবে।

নেতৃত্বে নতুন মুখ: ঘোষিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল আলম সবুজ, সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন নূর জাহান শরীফা পূর্ণতা এবং সাধারণ সম্পাদক হয়েছেন তোফাজ্জল হোসেন রাসেল।

অন্যান্য পদে মনোনীতরা হলেন: মুখপাত্র চৌধুরী আল ফারাবী, প্রধান সমন্বয়কারী ঢালিয়া নিশাত, কোষাধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ শাহ মোস্তফা তাশফিন, প্রশাসক মিজানুর রহমান,পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক শামীম বিন শহীদ,তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ সম্পাদক শাকিল চৌধুরী, ইভেন্ট ও লজিস্টিকস সম্পাদক সেলিম হোসেন, আউটরিচ অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং সম্পাদক, ইমরান হোসেন,শিক্ষা ও ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক ওয়ালিদ ইসলাম, ছাত্র কল্যাণ সম্পাদক সাদমান তামজিদ হোসেন,উপ-ছাত্র কল্যাণ সম্পাদক রাশাদুল ইসলাম, সদস্যপদ বিষয়ক সম্পাদক রিহান তাহমিদ রায়হান,কমিউনিটি এনগেজমেন্ট সম্পাদক ফারজানা রশনি অনন্যা।

নির্বাহী সদস্যদের পরিচিতি: এই মেয়াদের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন মুইন সরকার, ওবায়দুল হক শাহিন, ইভা অধিকারী, হাসনাত বিন সাঈদ, মো. তানভীর আহমেদ এবং আজহারুল ইসলাম ইমন।

 আন্তর্জাতিক অঙ্গনে বিএসএফের পরিচিতি: ২০০০ সালের পর থেকে গঠিত হওয়া বাংলাদেশি স্টুডেন্টস ফোরাম, ফ্রান্স (BSF) প্রবাসে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের সহায়তা এবং ফরাসি সমাজে একীভূত হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ২০২৪ সালের জুলাই মাসে ফ্রান্সজুড়ে গণ-আন্দোলনের সময় বিএসএফ-এর আয়োজনে প্যারিসের আইফেল টাওয়ারের পাশে বীর হাকিম ব্রিজ, রিপাবলিক স্কয়ার, বাস্তিল এবং নেশন চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ছিল উল্লেখযোগ্য। ফ্রান্সের প্রখ্যাত গণমাধ্যম Libération ও Ouest-France-এ এই প্রতিবাদের প্রতিবেদন প্রকাশিত হয়। যা সংগঠনটির আন্তর্জাতিক পরিচিতিকে আরও জোরালো করে।

ভবিষ্যতের পরিকল্পনা: নবনির্বাচিত কমিটি কয়েকটি প্রধান লক্ষ্য সামনে রেখে কাজ শুরু করেছেন। বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া আউটরিচ, সাংস্কৃতিক ও প্রফেশনাল কার্যক্রমের পরিসর বাড়ানো। ফ্রান্স ও ইউরোপজুড়ে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও পেশাজীবীদের সঙ্গে নেটওয়ার্ক গড়ে তোলা।

কমিটির পক্ষ থেকে জানানো হয়, “আমাদের লক্ষ্য শুধু শিক্ষার্থীদের সেবা নয়, বরং একটি সুসংহত বাংলাদেশি কমিউনিটি গড়ে তোলা, যারা একে অপরকে সহযোগিতা করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️