নিয়ামতপুরে ইয়াবাসহ দুইমাদক কারবারী গ্রেফতার

তৈয়বুর বহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে আবারও সাফল্য দেখিয়েছে নিয়ামতপুর থানা পুলিশ। মধ্যরাতে পরিচালিত বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে উপজেলার নির্দিষ্ট এলাকায়। এ সময় মোঃ মোবারক হোসেন (৪৫) ও মোঃ একরামুল হক (৪০) নামের দুইজনকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জানা যায় গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নিয়ামতপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে। ইতোমধ্যে গ্রেফতারকৃত দুই মাদক কারবারীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সচেতন মহল নিয়ামতপুর থানার এমন কার্যকর পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলেন, পুলিশের এই ধারাবাহিক তৎপরতায় এলাকায় মাদকের বিস্তার অনেকটাই কমে আসবে এবং জনমনে স্বস্তি ফিরবে।




