সরকারি খরচে আইনি সহায়তা পেয়েছে ১৪ লাখের বেশি মানুষ

সরকারি খরচে আইনি সহায়তা পেয়েছে ১৪ লাখের বেশি মানুষ

১৪ লাখের বেশি মানুষকে সরকারি খরচে আইনি সহায়তা দিয়েছে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর।

১৭ বছরে ১৪ লাখের বেশি মানুষকে সরকারি খরচে আইনি সহায়তা দিয়েছে বাংলাদেশ আইনগত সতায়তা অধিদপ্তর। একই সময়ে ভূক্তভুগীদের প্রায় ৩২২ কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করে দিয়েছে সরকারি এ প্রতিষ্ঠানটি।

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ সাল থেকে গত মার্চ পর্যন্ত ১৪ লাখ ৩৭ হাজার ৭৩৬ জনকে সরকারি খরচে আইনগত সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির মাধ্যমে ৩০ হাজার ৪৭৪ জন, ৬৪ জেলা লিগ্যাল এইড কার্যালয়ের মাধ্যমে ১১ লাখ ৭৫ হাজার ৬৪৪ জন, ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৪১ জন এবং কলসেন্টারের মাধ্যমে ২ লাখ ১ হাজার ৫৭৭ জনকে সহায়তা দেওয়া হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৭ বছরে সরকারি খরচে আইন সেবা গ্রহণকারীদের মধ্যে ৭ লাখ ৪ হাজার ৮৬৫ জন পুরুষ, ৬ লাখ ৫৭ হাজার ৩৩৪ জন নারী, ৭৫ হাজার ৪৬৩ জন পুরুষ এবং ৭৪ জন তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন।

ক্ষতিপূরণ আদায়ের বিষয়ে অধিদপ্তরের প্রতিবেদন থেকে জানা গেছে, জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩শ ১৪ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৪৫৯ টাকা এবং ঢাকা ও চট্টগ্রামের থাকা শ্রমিক সহায়তা সেলের মাধ্যমে ৬ কোটি ৯৭ লাখ ৯১৬ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।

এদিকে ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে মঙ্গলবার ‘জাতীয় আইনগত সতায়তা দিবস-২০২৬’ পালন করা হবে সারা দেশে। দিবসটি কেন্দ্র করে রাজধানীর আবু সাঈদ কনভেনশন হলে লিগ্যাল এইড মেলার আয়োজন করেছে।সূত্র_বাংলাদেশ প্রতিদিন

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️